Headlines
Loading...
পূর্ব বর্ধমানে আগামী ৭ দিনে লাগানো হবে ১৬ লক্ষ গাছের চারা।

পূর্ব বর্ধমানে আগামী ৭ দিনে লাগানো হবে ১৬ লক্ষ গাছের চারা।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান : পরিবেশকে আরও সবুজ করে গড়ে তুলতে উদ্যোগী হলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে জেলাশাসক,সভাধিপতির উপস্থিতিতে বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে একটি সচেতনতা ট্যাবলোর যাত্রা শুরু হলো। আগামী ৭ দিন এই ট্যাবলো জেলার ৪ টি মহকুমার প্রতিটি ব্লকে ঘুরবে। 
পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন,এন আর জি এস প্রকল্পের মাধ্যমে আগামী ৭ দিনের মধ্যে জেলায় ১৬ লক্ষ গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে।প্রধানতঃ নদীর পাড় , ক্যানেলের ধার ও বিভিন্ন রাস্তার পাশে এই গাছ লাগানো হবে। তিনি বলেন,২১ হাজার মানুষকে এই গাছের পাট্টা দেওয়া হবে। মূলত পরিবেশকে আরো সজীব করে তুলতেই সরকারের এই উদ্যোগ। 
পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি দেবু টুডু বলেন ,গত বছরের তুলনায় এবছর প্রায় দ্বিগুন গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার প্রায় ১৫০০ কিলোমিটার রাস্তায় এই বৃক্ষ রোপন করা হবে। এর ফলে ১০০ দিনের কাজের সাথে যারা যুক্ত আছেন তারা যেমন উপকৃত হবেন,পাশাপাশি সবুজায়ন কর্মসূচিও সঠিক ভাবে পালন করা হবে। প্রতিটি গাছের চারার একজন করে মালিক হবেন। তারাই সেই গাছের পরিচর্যা  ও রক্ষনাবেক্ষন করবেন।                               
                                                                                                             ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});