ফোকাস বেঙ্গল ডেস্ক,কায়রো: খুব শীঘ্রই বিশ্বের সামনে উন্মোচন হতে চলেছে মিশরের পিরামিড নির্মাণের গোপন রহস্য। বিগত কয়েকমাস ধরে গবেষণা চালিয়ে এই সম্ভাবনার কথা জানিয়েছেন জাপান এবং ফ্রান্সের বিজ্ঞানীরা। আর এই সম্ভাবনার উৎস পিরামিডের গায়ে একটা ফাটল। আর তাতেই নাকি খুলে যাবে মিশরের পাঁচ হাজার বছরের পিরামিডের নির্মাণ রহস্য। মিশরের গিজার বিখ্যাত ‘গ্রেট পিরামিড’–এর দেওয়ালে নাকি দেখা মিলেছে এই ফাটলের। গ্রান্ড গ্যালারির ওপরের দিকে প্রায় ১০০ ফুট লম্বা এই ফাটল দেখা গিয়েছে। পিরামিডের ভিতরে যাওয়ার রাস্তা এই গ্রান্ড গ্যালারি।
বিজ্ঞানীদের গবেষণা চলাকালীন পদার্থের ক্ষয়ের পরিমান পরীক্ষা করার সময় পিরামিডের দেওয়ালে মিউওন ধরা পড়ে। অনেক মাত্রায় মিউওন পাওয়ার অর্থ নির্মাণের মধ্যে কোথাও ফাটল রয়েছে। ‘মিউওগ্রাফি’ স্ক্যান করে ডিটেক্টরে মিউওনস ধরা হয়। বিজ্ঞানীরা আশাবাদী সেই ফাটল ধরেই এবার পৌঁছে যাওয়া যাবে বিশ্বের সাত আশ্চর্যের একটি এই পিরামিড এর নির্মাণ রহস্যে। পিরামিডে ছোট ফুটো করে সেখান দিয়ে ড্রোন উড়িয়ে তার সাহায্যে ভিডিও তুলে এই রহস্যের চাবি কাঠি উদ্ধার করা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।