ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া : পুরুলিয়া থেকে বাঁকুড়ার লালবাজারের বাগদি পাড়ায় আত্মীয়ের বেড়াতে এসে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলো এক যুবক। বিবেক দাস [২১] নামে ওই যুবকের বাড়ি পুরুলিয়ার ভাটপাড়ায়। প্রশাসন যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন দুপুর দেড় টা নাগাদ দুই বন্ধু মিলে গন্ধেশ্বরী নদীর পাড়ে লক্ষতরা শশান এর কাছে স্নান করতে নামলে বিবেক দাস তলিয়ে যায়।

