Headlines
Loading...
পূর্ব বর্ধমানের চণ্ডুলে অবরুদ্ধ জাতীয় সড়ক। আটকে সভাধিপতি সহ অনেকে।

পূর্ব বর্ধমানের চণ্ডুলে অবরুদ্ধ জাতীয় সড়ক। আটকে সভাধিপতি সহ অনেকে।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান : তালিত গুডসসেডের দখলদারিকে কেন্দ্র করে সম্প্রতি খুন হয়েছেন শেখ আলমগীর নামে এক তৃণমূল নেতা। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে এফআইআর -এ নাম থাকা চারজনকে গ্রেপ্তারও করেছে। কিন্তু মঙ্গলবার দুপুরে বর্ধমানের চান্ডুল এর কাছে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ নির্দোষ ব্যাক্তিদের ধরেছে। আসল অপরাধীরা এখনো ধরা পড়েনি। অবিলম্বে দোষী ব্যাক্তিদের গ্রেপ্তার করে নিরপরাধ ব্যাক্তিদের ছাড়া না হলে লাগাতার আন্দোলন চালানো হবে।                        এদিকে এদিন আউশগ্রামে প্রচারের কাজে যাওয়ার সময় এই অবরোধে আটকে পড়েন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, বর্ধমান পৌরসভার কাউন্সিলার খোকন দাস সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা। প্রায় ৪ ঘন্টা আটকে থাকে যানবাহন। পরে সভাধিপতি বিষয়টি নিয়ে কথা বলার আশ্বাস দিলে এবং পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

                                                                                              ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});