ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান রেল স্টেশনে সন্দেহজনক গতিবিধির জন্য মুম্বাইয়ের এক বাসিন্দাকে গ্রেপ্তার করলো জিআরপি থানার পুলিশ।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটো মোবাইল সহ চিন্ময় মন্ডল নামে ভোটার কার্ড,প্যান কার্ড, আধারকার্ড সহ বেশ কিছু নথি। বর্ধমান জিআরপি সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম আবদুল্লা সরকার। ধৃত ব্যাক্তি নিজেকে চিন্ময় মন্ডল নামেই পরিচয় দিত।সে নিজেকে হুগলি জেলার বাসিন্দা বলেও পলিসিকে জানিয়েছে। ধৃতকে জিআরপি সোমবার বর্ধমান সি জি এম কোর্টে পেশ করে । দশদিনের রিমান্ড চাওয়া হলে সি জি এম সাত দিনের রিমান্ড মনজুর করেন। ধৃত ব্যাক্তি কোনো নাশকতা মূলক কাজের সঙ্গে যুক্ত কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
ছবি - সুরজ প্রসাদ 
