Headlines
Loading...
যে মাথা বাংলার সম্প্রীতি নষ্ট করবে তার মাথা গুঁড়িয়ে দেওয়া হবে - বর্ধমানে বেচারাম মান্না।

যে মাথা বাংলার সম্প্রীতি নষ্ট করবে তার মাথা গুঁড়িয়ে দেওয়া হবে - বর্ধমানে বেচারাম মান্না।

ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্ব বর্ধমান:সামনেই পঞ্চায়েত নির্বাচন।ঘর গোছাবার সময় হাতে কম। আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রকল্পগুলিকে কার্যত ফেরি করার নির্দেশ দিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেতমজুর কমিটির রাজ্য সভাপতি তথা বিধায়ক বেচারাম মান্না।
সোমবার বর্ধমান জেলা পরিষদের অঙ্গীকার হলে পূর্ব বর্ধমান জেলা কমিটির এক সভায় এদিন সিপিএম, কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়ে তিনি বলেন, নেতৃত্বের দুর্বলতার জন্যই এখনও মমতা বন্দোপাধ্যায়ের প্রকল্পগুলি প্রত্যাশিতভাবে প্রচার করা যায়নি।
উল্লেখ্য ,আগামী ১০ সেপ্টেম্বর কলকাতার নজরুল মঞ্চে এই কমিটির দ্বিতীয় রাজ্য সম্মেলন উপলক্ষ্যে বেচারামবাবু প্রতিটি জেলায় জেলায় ঘুরছেন। রাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজগুলিকে তুলে ধরার আহ্বান নিয়ে।
এদিন বেচারাম মান্না এক এক করে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, গত ৬ বছরে একজন কৃষকও আত্মহত্যা করেনি। পুলিশের কাজ কমে গেছে। এখন আর বাম আমলের মত থানায় জিডি বা এফআইআর হয় না। কাজ কমে যাওয়ায় পুলিশ এখন ফুটবল খেলছে সাধারণ মানুষের সঙ্গে। বন্যাত্রাণ বিলোচ্ছে। মোদি সরকারের বিরুদ্ধে সমালোচনা করে তিনি বলেন,কালো টাকা উদ্ধার করতে পারেনি মোদি। গ্রামের মানুষের কাছে এসব তুলে ধরতে হবে। বেচারামবাবু অভিযোগ করেন, বিজয় মালিয়াকে দেশ ছাড়ার কাজে সহায়তা করেছেন ওরাই। তিনি বলেন, রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বিজেপি আরএসএস। যে মাথা বাংলার সম্প্রীতি নষ্ট করবে তার মাথা গুঁড়িয়ে দেওয়া হবে। সেই হাত ভেঙ্গে দিতে হবে। এটাই তৃণমূল কিষাণ ও ক্ষেতমজুর কমিটির অঙ্গীকার। সিপিএমকে তাড়ানোর মত বিজেপিকেও ভারত ছাড়া করতে হবে। এজন্য দুর্গাপূজোর পরেই বর্ধমান শহরে বিশাল জনসভা থেকে বিজেপিকে ভারত ছাড়া করার ডাকও দিয়েছেন তিনি।
এদিন এই সভায় হাজির ছিলেন এই কিষাণ ক্ষেতমজুর কমিটির বর্ধমান জেলা সভাপতি বিধায়ক সেখ শাহনওয়াজ,রায়নার বিধায়ক নেপাল ঘড়ুই, বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নারায়ণ হাজরা চৌধুরী, মহম্মদ ইসমাইল, পরেশ পাল, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক প্রমুখরাও
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});