Headlines
Loading...
বাঁকুড়ায় পুলকার নয়নজুলিতে,আহত এক ছাত্র।

বাঁকুড়ায় পুলকার নয়নজুলিতে,আহত এক ছাত্র।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া:স্কুল থেকে ছাত্রদের নিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে ঢুকে গেলো পুলকার। স্থানীয়দের তৎপরতায় গাড়িতে থেকে বাচ্ছাদের উদ্ধার করে করা হয়।ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরে ঢোকার মুখে হেভির মোড় পেরিয়ে এসে। একজন ছাত্র জোরে আঘাত পাওয়ায় তাকে বাঁকুড়া মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ পুলকার মারুতি ভ্যান ও তার চালককে আটক করে থানায় নিয়ে যায়। কি কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটলো পুলিশ তা খতিয়ে দেখছে। 
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ওই ভ্যানটিতে ৯ জন ছাত্রছাত্রী ছিল। তাদের মধ্যে কয়েকজনকে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করানোর ব্যবস্থা করা হয়। একজনের আঘাত বেশি ছিল বলে হাসপাতাল পাঠানো হয়েছে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});