Headlines
Loading...
বর্ধমানের আদিবাসী সংগঠনের জমায়েত, আন্দোলনের হুমকি

বর্ধমানের আদিবাসী সংগঠনের জমায়েত, আন্দোলনের হুমকি

ফোকাস বেঙ্গল ডেস্কঃ অবিলম্বে সরকার তাঁদের দাবী না মানলে রেল রোকোমিটিংমিছিলবন্ধধর্ণাপথ অবরোধের পাশাপাশি তাঁরা আমরণ অনশনের পথে পা বাড়াবেন বলে সোচ্চার হল আদিবাসী সংগঠনমঙ্গলবার আদিবাসী সেঙ্গেল অভিযানের বর্ধমান শাখার পক্ষ থেকে ১৭ দফা দাবীতে স্মারকলিপি দিল জেলাশাসককেআদিবাসীদের জলজমিঅরণ্যের অধিকার রক্ষার আইনকে বাতিল না করাসাঁওতালী ভাষার মাধ্যমে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পঠন পাঠন চালু করা সহ একাধিক দাবি নিয়ে কার্জন গেট চত্তরে জমায়েত করে এই সংগঠনের প্রতিনিধিরাসংগঠনের জেলা সভাপতি লক্ষ্মীনারায়ণ মুর্মূ জানিয়েছেন,ভারতবর্ষের স্বাধীনতার ৭০ বছর পেড়িয়ে গেলেও আজও আদিবাসীরা সাংবিধানিক মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দিনের পর দিনবছরের পর বছর ভাঁওতা ও মিথ্যা প্রতিশ্রুতিই তাঁদের দেওয়া হয়েছে তাই আজও তাদের স্মারকলিপি দিয়ে সরকারের কাছে নিজেদের অধিকার দাবী করতে হচ্ছে। তিনি জানিয়েছেন,গত ১৯ মে মন্তেশ্বরের প্রাক্তন সিপিএম বিধায়কের পুত্র মহম্মদ হামিদুল্লা চৌধুরীর গাড়ির ধাক্কায় মৃত ফুলিন কোলিনজোহানী মুর্মূকটকী রায়ফতে হাঁসদার পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং আহত সোনালাল কোল,ডুমনী মারডিএতোয়ারী হাঁসদাসুভাষটিন হাঁসদাদের ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং দোষী ব্যক্তিকে দৃষ্টান্ত মূলক শাস্তি দেবার দাবী জানানো হয়েছে।এছাড়াও শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে আদিবাসীদের নিয়মমাফিক সুযোগে সুবিধা দেবারও দাবী জানানো হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});