ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না :পূর্ব বর্ধমানের রায়ান ১ নং পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ায় গতকাল গভীররাতে আগুন লাগে একটি কাগজের গুদামে। ভস্মীভূত হয়ে যায় গুদামটি। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও তিনটি গৃহস্থ বাড়ি। ক্ষতির পরিমান প্রায় ৪ লক্ষাধিক টাকা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছালেও শেষ রক্ষা হয়নি। শর্টসার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক ভাবে অনুমান। ছবি - সুরজ প্রসাদ

