Headlines
Loading...
এন আর এস কাণ্ডের জের - বর্ধমান হাসপাতালেও বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের

এন আর এস কাণ্ডের জের - বর্ধমান হাসপাতালেও বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ কলকাতার এন আর এসে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ঘটনায় গোটা রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও ব্যাপক বিক্ষোভ দেখালেন জুনিয়র ডাক্তার এবং ইন্টার্নরা। এদিন সকাল থেকেই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং বিক্ষোভের জেরে হাসপাতালের চিকিৎসার পরিবেশ কার্যত লাঠে ওঠে। রোগীরা আতংকে হাসপাতাল থেকে রোগীদের বার করে নিয়ে যেতে শুরু করেন।
রোগীপক্ষের অভিযোগ,কর্মবিরতি এবং বিক্ষোভের জেরে হাসপাতালের জরুরি বিভাগের গেট আটকে দেওয়া হয়। রোগীদের ভর্তি বন্ধ হয়ে যায়। এমনকি ভেতর থেকে রোগীদের বাইরেও বার করতে পারা যায়নি বলে অভিযোগ করেছেন রোগীপক্ষের লোকজন। এদিকে আগামিকাল সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালের আউটডোর পরিসেবা বন্ধ থাকার কথা ঘোষণা করা হয়েছে। ফলে একদিকে জরুরি বিভাগ, অন্যদিকে আউটডোর বন্ধ থাকলে কার্যত রোগীরা যে চরম সমস্যার সম্মুখীন হবেই সে বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন হাসপাতালে আগত এবং চিকিৎসাধীন রোগীর পরিবারবর্গ ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});