
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ ৯ তম রাজ্য সাব জুনিয়র বাস্কেটবল প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হলো বর্ধমান ৷ অরবিন্দ স্টেডিয়ামে হয়ে যাওয়া ফাইনালে বালক বিভাগে বর্ধমান ৬৩ - ২৯ এ হারাল হুগলিকে ৷ অন্যদিকে বালিকা বিভাগে বর্ধমান ৩৭ - ২৯ হারাল আলিপুর এসি কে ৷ বালকদের মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হলো বর্ধমানের অনন্য দত্ত ৷ বালিকাদের সেরা হলো বর্ধমানেরই সৌমী মন্ডল ৷ এই প্রতিযোগিতায় বালক ও বালিকাদের মোট ১০ টি করে দল অংশ নেয়।
ছবি - ইন্টারনেট
