Headlines
Loading...
গলসীতে তৃণমূল সিপিএম সংঘর্ষ, তীব্র উত্তেজনা, আহত ৬

গলসীতে তৃণমূল সিপিএম সংঘর্ষ, তীব্র উত্তেজনা, আহত ৬



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ দলীয় পতাকা লাগানো ও প্রচার করাকে কেন্দ্র করে সিপিএম তৃণমুল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গলসীর মসজিদপুর এলাকা। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন মোট ৬ জন। রাত পোহালেই আগামী রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত এই মসজিদপুর গ্রামেও নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে সিপিএম তৃণমূলের সংঘর্ষে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে ৪জনকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হলেও প্রাথমিক চিকিৎসার পর একজনকে ছেড়ে দেওয়া হয়। 

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা তৃণমূল নেতা জহর সেখ জানিয়েছেন, তৃণমূলের উন্নয়ন দেখে ভয় পেয়ে তৃণমূলের জয় নিশ্চিত জেনেই বৃহস্পতিবার রাতে তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে সিপিএম। তিনি অভিযোগ করেছেন, তৃণমূলের কর্মী-নেতৃত্ব দলীয় পতাকা লাগানো ও প্রচার করার সময় সিপিএম লোকজন অতর্কিতে লাঠি, রড নিয়ে আক্রমণ চালায়। তাতেই ৪জন গুরুতর জখম হন। যদিও সিপিএম নেতা সৈয়দ হোসেন পাল্টা অভিযোগ করেছেন,মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আতংকেই বৃহস্পতিবার রাতে যখন সিপিএম সমর্থকরা প্রচার সেরে ফিরছিলেন সেই সময় তৃণমূল হামলা চালায়। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের দিন বুথ দখল করার জন্য গোটা এলাকায় একটা ভীতি তৈরী করতেই তৃণমুল দুস্কৃতিরা লাঠি রড নিয়ে আক্রমণ চালায়। এই ঘটনায় সিপিএমেরও ২জন কর্মী গুরুতর জখম হয়েছেন। এদিকে, ভোটের মুখে গলসীর মসজিদপুর এলাকায় রাজনৈতিক এই সংঘর্ষের ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গোটা এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});