
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ যতই আমরা পাশ্চাত্যের ছোঁয়ায় আধুনিক হয়ে উঠি না কেন, বাঙালীর কাছে নববর্ষ বা বাঙালীয়ানা গুরুত্বপূর্ণ। এখনও বাঙালি বাংলা ক্যালেন্ডারের রীতি মেনেই চলতে পচ্ছন্দ করে এবং ঘরে বাংলা ক্যালেন্ডার প্রয়োজন হয়। একদিকে যেমন বৈশাখ থেকে চৈত্রের সমাহার থাকে বাংলা ক্যালেন্ডারে, তেমন বঙ্গ ললনাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে বিনোদনমূলক ক্যালেন্ডার প্রকাশিত হয়। মূলত শহরের বিশিষ্ট ফটোগ্রাফার দেবজিৎ চক্রবর্তী লেন্সবন্দি করেছেন বেশকিছু মডেলের স্থির চিত্র। যা রুপায়িত হয়েছে বাংলা ক্যালেন্ডার উত্তরন নামে। রবিবার কলকাতা প্রেস ক্লাবে ক্যালেন্ডার প্রকাশের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন মডেল বিথিকা বর্মন, অভিনেত্রী রিয়া রায় এবং ফ্যাশন ফটোগ্রাফার তথাগত ঘোষ সহ অন্যান্যরা।
