Headlines
Loading...
বর্ধমানে  গণতান্ত্রিক মহিলা সমিতির পথ অবরোধ

বর্ধমানে গণতান্ত্রিক মহিলা সমিতির পথ অবরোধ



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ জেলার একাধিক ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দিতে হবে, কর্মক্ষেত্রে যৌন নির্যাতন বন্ধ করতে হবে প্রভৃতি মোট ৪ দফা দাবীর ভিত্তিতে সোমবার সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটি পক্ষ থেকে কার্জনগেট চত্বরে জি টি রোড অবরোধ করা হল । টানা ৪৫ মিনিটের অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় শহরে। পরে সংগঠনের তরফে জেলাপুলিশ সুপারকে একটি স্মারক লিপিও দেওয়া হয়। এদিন অবরোধ ও বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী অঞ্জু কর,সাধনা মল্লিক,পুষ্প দে গৌরী ব্যানার্জী সহ অনান্যরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});