Headlines
Loading...
কালীপূজোর আগেই জেলা পুলিশের অভিযান,বাজেয়াপ্ত বিপুল নিষিদ্ধ বাজি

কালীপূজোর আগেই জেলা পুলিশের অভিযান,বাজেয়াপ্ত বিপুল নিষিদ্ধ বাজি



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ কালীপূজোর আগে শব্দাসুরের তাণ্ডব কমাতে অভিযানে নামল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। একদিকে যেমন বুধবার বেআইনি শব্দবাজির বিরুদ্ধে শহরে অভিযান চলানো হল, পাশাপাশি এদিনই পূর্ব বর্ধমান জেলার ১৮টি থানা এবং একটি হাইওয়ে পেট্রোল ভ্যানের হাতে পৌঁছে দেওয়া হল বিশেষ শব্দমাপার যন্ত্র।

জেলা পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলার একমাত্র মহিলা পুলিশ থানা বাদে ১৮টি থানার হাতেই এই মেশিন পৌঁছে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, এতদিন ধরে পুলিশ বেপরোয়া মাইক বাজানোর বিরুদ্ধে অভিযান চালাতে গেলে প্রায়শই উল্টে পুলিশের ওপরই মিথ্যা দোষারোপ করা হত। এই মেশিন সেদিক থেকে পুলিশের হাতে একটি অস্ত্রও। এরই পাশাপাশি হাইওয়ে পেট্রোল ভ্যানের হাতেও দেওয়া হয়েছে এই মেসিন। কোনো যানবাহনের হর্ন নির্দিষ্ট ডেসিবেলের উর্ধে বাজছে কিনা তা দেখে জরিমানা আদায় এর ফলে আরও সহজতর হবে।

 
এদিকে, আসন্ন কালীপূজোর আগে বুধবার সকালে বর্ধমান শহরের তেঁতুলতলা বাজারে বর্ধমান সদর থানার পুলিশ এবং এনফোর্সমেণ্ট ব্রাঞ্চ যৌথভাবে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করেছে নিষিদ্ধ বাজি। ১২৮ প্যাকেট বুড়িমা চকোলেট, ৪৮ প্যাকেট হাসান সুপার চকোলেট,১২৮রিম কালীপটকা প্রভৃতি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় একটি দোকানের মালিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।যদিও পুলিশ কে দেখেই দোকান মালিক গা ঢাকা দিয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});