Headlines
Loading...
১০০ দিনের কাজের দাবি জানাতে গিয়ে আক্রান্ত দিনমজুর

১০০ দিনের কাজের দাবি জানাতে গিয়ে আক্রান্ত দিনমজুর



ফোকাস বেঙ্গল ডেস্ক, আরামবাগঃ খোদ তৃনমূল যুব কংগ্রেসের নেতৃত্বে ১০০ দিনের কাজের দাবিতে পঞ্চায়েত প্রধানকে বিক্ষোভ প্রদর্শন করে আসার পর মঙ্গলবার রাতেই আক্রান্ত হলেন এক দিনমজুর। ঘটনাটি ঘটেছে হুগলীর পুরশুড়া থানার শ্রীরামপুর গ্রামে। আক্রান্ত ব্যাক্তির নাম লিয়াকত চৌধুরী। লিয়াকত জানিয়েছেন,নিজের কার্ড থাকা সত্ত্বেও মেলেনি ১০০ দিনের কাজ। তাই সোমবার পঞ্চায়েত গিয়েছিল কাজের দাবি নিয়ে। কিন্তু কাজের পরিবর্তে এল প্রহার। 

অভিযোগ, এদিন সে স্থানীয় বাজারে বসেছিল হঠাৎ কয়েকজন যুবক এসে তাকে বেধরক মারধর করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে লিয়াকত।পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন তাকে প্রথমে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মারধরের ফলে তার মাথা ফেটে যায় । মাথায় ১০-১২ টি সেলাই দিতে হয়। 

প্রসঙ্গত, সোমবার তৃনমূল যুব কংগ্রেস ও স্থানীয়দের উদ‍্যোগে ভুয়ো কার্ডে টাকা তোলা ও সঠিক কার্ডধারীদের এবং গরীব মানুষদের কাজ না পাওয়া নিয়ে প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই বিক্ষোভে সামিল হয়ে নিজের কাজের দাবি জানিয়েছিল লিয়াকত চৌধুরী । এই কারনেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় পুরশুড়া থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});