Headlines
Loading...
বর্ধমানে প্রাচীন গণেশ মূর্তি উদ্ধার

বর্ধমানে প্রাচীন গণেশ মূর্তি উদ্ধার

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বর্ধমান শহরের বোরহাট এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হল কোষ্ঠী পাথরের প্রাচীন গণেশ মূর্তি। কালো পাথরের মূর্তিটির একটি পা ভাঙা অবস্থায় উদ্ধার হয়েছে। যদিও মূর্তিটি কিসের তৈরী সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানা যায় নি। পুলিশ স্থানীয় উদ্ধারকারীদের কাছ থেকে মূর্তিটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে এসেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাছ ধরতে কয়েকজন পুকুরের জলে নামতেই তাদের পায়ে ওই শক্ত পাথরটি ঠেকে। জল থেকে ওপরে তোলার পর কয়েকজনকে খবর দেন তারা। প্রাথমিকভাবে জানা গেছে,মূর্তিটি ১১ শতকের পাল আমলের । সেই সময় বর্ধমান শহরের বিরুটিকুরি, গোদা,লাকুড্ডি, কাজিরহাট প্রভৃতি এলাকায় ব্যবসা বাণিজ্য হত। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ এই গণেশ মূর্তিটি উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা স্থানীয় লালজি শিবের মন্দিরে নিয়ে গিয়ে পুজো শুরু করেন। খবর পেয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এবং এস্টেট অফিসার ঘটনাস্থলে যান। ৩ ফুট ভাঙা অবস্থায় মূর্তিটি উদ্ধার হয়। মূর্তিটির আট হাত ভাঙা এবং নিচের অংশও ভাঙা ছিল। মঙ্গলবার রাত ৮ টা নাগাদ পুলিশ খবর পেয়ে উদ্ধার করে নিয়ে আসে থানার মালখানায়।

বুধবার বর্ধমান থানায় এসে মূর্তিটি দেখে যান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের কিউরেটর রংগনকান্তি জানা। বর্ধমান থানার পুলিশ জানিয়েছে, আর্কেলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে জানানো হচ্ছে। তাদের মত নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});