Headlines
Loading...
বড়সড় সাফল্য বীরভূম পুলিশের, চুরি যাওয়া ৭৮ টি স্মার্টফোন উদ্ধার

বড়সড় সাফল্য বীরভূম পুলিশের, চুরি যাওয়া ৭৮ টি স্মার্টফোন উদ্ধার


পিয়ালী দাস,বীরভূমঃ মোবাইল ফোন চুরির ঘটনায় জেরবার বীরভূমবাসী। বিভিন্ন জায়গায় যেমন বেড়েছে চোরের উৎপাত, তার সাথে তাল মিলিয়ে বেড়ে চলেছে মোবাইল চুরির ঘটনা। মোবাইল হোক বা অন্যকিছু, সংখ্যাটা সবথেকে বেশি সদর শহর সিউড়িতে। কিন্তু চুরির ঘটনা বাড়লেও হাত গুটিয়ে বসে নেই বীরভূম পুলিশও। শুধুমাত্র স্মার্টফোন চুরি চক্রকে ধরার জন্যই তৈরি করা হয়েছে জেলা পুলিশ এর একটি স্পেশাল টিম। যারা ২৪ ঘণ্টা নজরদারি চালিয়ে স্মার্ট ফোন উদ্ধার করে চলেছে একের পর এক। ধরাও পরছে কীর্তিমান মোবাইল চোর। 

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার তেইশটি থানা এলাকার যে কোন থানায় অভিযোগ দায়ের হবার সঙ্গে সঙ্গেই সেই অভিযোগ ফরওয়ার্ড করা হচ্ছে বীরভূম পুলিশ সুপারের অফিসে। সেখান থেকেই এই বিশেষ প্রতিনিধি দল মোবাইলের আইএমইআই নাম্বার দিয়ে লোকেশন খোঁজার চেষ্টা করছে এবং সাফল্য পাচ্ছে বারবার। 

পুলিশ সুপার কুনাল আগারয়াল জানিয়েছেন, মোবাইল এখনকার দিনে শুধুমাত্র ফোন করার জন্য নয়, অনেক গুরুত্বপূর্ণ নথিও রাখা থাকে মেমরিতে। প্রতি মুহূর্তে মোবাইল এখন একটি গুরুত্বপূর্ণ বস্তু। আর সাধারণ মানুষের সেই মোবাইল চুরি যাওয়াতে ক্ষতি হয়ে যাচ্ছে অনেক। সেই কারণেই এই টিম গড়া হয়েছে বীরভূমে। দামি এবং সখের মোবাইল চুরি হয়ে যাবার পর আবার ফেরত পেয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই  খুশী সাধারন মানুষ। পুলিশ সুপার কুনাল আগরওয়াল  জানিয়েছে,ইতিমধ্যেই দু দফায় ৭৮ টি ফোন উদ্ধার করা গিয়েছে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});