ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ এবার শুধু হিন্দুরাই নয়,অন্য সব ধর্মের মানুষই প্রবেশ করতে পারবেন পুরীর জগন্নাথ মন্দিরে। দেশের শীর্ষ আদালত বৃহস্পতিবার এক রায়ে পরিস্কার এ কথা জানিয়ে দিয়েছে। যদিও অন্য ধর্মের মানুষদের মন্দিরে প্রবেশের কথা বললেও কয়েকটি শর্ত আরোপ করেছে আদালত। তাঁর মধ্যে গুরুত্বপূর্ণ, যিনি ভেতরে প্রবেশ করছেন তাঁকে মন্দিরের সমস্ত নিয়ম মেনে চলতে হবে। মন্দির প্রশাসনের নির্দিষ্ট পোশাক বিধি থেকে শুরু করে সমস্ত কিছু পালন করতে হবে অক্ষরে অক্ষরে। এগুলি ঠিকঠাক মানা হলে তবে অন্য ধর্মের মানুষদের প্রবেশাধিকার নিয়ে ভাবতে পারে মন্দির প্রশাসন।
উল্লেখ্য, মৃনালিনী পাধি নামের এক আবেদনকারীর দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এমন পর্যবেক্ষণ বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
সব ধর্মের মানুষের সমান প্রবেশাধিকার হওয়ার ইস্যুতে বেশ কিছু দিন ধরেই মামলা চলছিল। এর আগে পুরীর জেলা জজকে মন্দিরের পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট জমা দিতে বলেছিল শীর্ষ আদালত। সেই রিপোর্টের ওপরেই হল শুনানি। রায় দিতে গিয়ে দুই বিচারপতি আদর্শ গগৈ ও এস আব্দুল নাজিরের ডিভিশন বেঞ্চের বক্তব্য, হিন্দুধর্ম অন্য ধর্মীয় বিশ্বাসকে প্রত্যাখ্যান করে না। এর মাধমে শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে থাকা অন্তরের শ্ৰদ্ধাই প্রতিফলিত হয়।
মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হবে রথযাত্রা। গোটা পৃথিবী থেকে আসবেন ভক্তরা। তার আগে এমন পর্যবেক্ষণ সবদিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহল মহল । এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে আগামী অগাস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।