
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ ২০১৭- ২০১৮ আর্থিক বছরে বিভিন্ন সরকারী প্রকল্পে ভাল কাজের নিরিখে পুর্ব বর্ধমান জেলার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং ব্লকগুলিকে স্বীকৃতি প্রদান করল পুর্ব বর্ধমান জেলা প্রশাসন এবং জেলা পরিষদ।শুক্রবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদ সভাধিপতি দেবু টুডু এই অনুষ্ঠানে উপস্থিতির হার কম হওয়ায় রীতিমত সমালোচনা করেন প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতিদের। বিধায়ক তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায় নিজেদের কথা না ভেবে সকলের জন্য ভাবার আবেদন রাখেন। অনুষ্ঠানে পুরষ্কার তুলে দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ আধিকারিকরা।
