Headlines
Loading...
তৃণমূল নেতাকে মারধোরের অভিযোগ সাঁইথিয়ায়

তৃণমূল নেতাকে মারধোরের অভিযোগ সাঁইথিয়ায়


পিয়ালী দাস, বীরভূমঃ তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কমিটির সদস্য সাধন মুখার্জি কে মারধরের অভিযোগ উঠল বিজেপি ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রে বীরভূমের সাঁইথিয়া থানার দেরিয়াপুর গ্রাম পঞ্চায়েতের সাওলডিহি গ্রামে। জখম তৃণমূল কংগ্রেস নেতা সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন। ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সাঁইথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সাধন বাবু গ্রামে ফিরছিলেন মোটর বাইকে করে। গ্রামে ঢোকার আগে নির্জন স্থানে দুষ্কৃতীরা তাঁর পথ আটকায়। দুষ্কৃতীদের মুখে কাপড় বাঁধা ছিল। ওই তৃণমূল নেতা কে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় সাঁইথিয়া থানার অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

যদিও বিজেপি ও সিপিএম এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের সাঁইথিয়া ব্লক সভাপতি সাবের আলী বলেন, বিজেপি ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল নেতার ওপর হামলা চালিয়েছে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});