Headlines
Loading...
স্কুলে চালু হল  জিমনাসিয়াম

স্কুলে চালু হল জিমনাসিয়াম


ফোকাস বেঙ্গল ডেস্ক,মন্তেশ্বরঃ পশ্চিমবঙ্গ ইউথ সার্ভিসেস এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের আর্থিক সহায়তায় পূর্ব বর্ধমান জেলার মালডাঙ্গা আর এম ইন্সটিটিউশন বিদ্যালয়ে চালু হল ছাত্রছাত্রীদের জন্য আধুনিক জিমনাসিয়াম। এই উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজা, মন্তেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব দত্ত, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি চিরঞ্জিত হাজরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশীষ পাত্র সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। শুভাশীষ বাবু জানিয়েছেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার ক্ষেত্রে এই জিমনেসিয়াম সহায়ক হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});