Headlines
Loading...
বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি,আহত এক শিশু সহ ৫

বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি,আহত এক শিশু সহ ৫


ফোকাস বেঙ্গল ডেস্কঃপূর্ব বর্ধমানঃ প্রবল ঝড়বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে চাপা পড়ে আহত হলেন পাঁচ জন। এদের মধ্যে একজন শিশুও রয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কুড়মুন -২ পঞ্চায়েতের দেবগ্রামে। স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করে। যদিও কারো আঘাত গুরুতর নয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়মুন-২ পঞ্চায়েতের দেবগ্রাম এলাকায় গতকাল রাতে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। হঠাত এলাকাবাসীরা বিকট আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসেন। তারা দেখেন স্থানীয় মহাদেব রক্ষিতের মাটির বাড়ি ভেঙে পড়েছে। সেই সময় ওই বাড়িতে পাঁচ বছরের একটা শিশু ঘুমাচ্ছিল। কোনরকমে তারা শিশু সহ পরিবারটিকে উদ্ধার করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});