Headlines
Loading...
সরকারি প্রকল্পে লাগানো কয়েকশো গাছ বিনা অনুমতিতে কেটে ফেলার অভিযোগ, চাঞ্চল্য

সরকারি প্রকল্পে লাগানো কয়েকশো গাছ বিনা অনুমতিতে কেটে ফেলার অভিযোগ, চাঞ্চল্য



ফোকাস বেঙ্গল ডেস্ক,আরামবাগঃ সবুজায়নের লক্ষে যখন রাজ্য সরকার নানান পরিকল্পনা গ্রহন করছে, তখন সরকারি প্রকল্পে রাস্তার দু ধারে লাগানো বহুমুল্য গাছ কেটে ফেলা হচ্ছে প্রকাশ্যে দিনের আলোতে। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলীর গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। দেদার গাছ কাটার কারন এবং অনুমতির প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক কেউ মুখ খুলতে চান নি। যে যার নিজের দায় এড়িয়ে গেছেন। 

গোঘাট ১ নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেঙ্গাই মোড় থেকে রঘুবাটি অঞ্চলের শালীনচা পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার দু'ধারে উনিশশো গাছ লাগানো সরকারি ভাবে লাগানো হয়েছিল। কিছুদিন যাবত সেই গাছ একের পর এক কেটে ফেলা হচ্ছে। গাছ কাটার সাথে যুক্ত শ্রমিকেরা অবশ্য জানান,তাদের কাটতে বলা হয়েছে তাই তারা কাটছে। এদিকে এই গাছ কাটার ছবি কেউ তুলতে গেলে তারাই ক্যামেরা বন্ধ করার হুমকি দিচ্ছে। আবার গাছ কাটার ব্যাপারে কোন টেন্ডার হয়েছে কিনা তাও এই গাছ কাটার সঙ্গে যুক্ত ব্যাক্তিরা জানাতে পারেননি। 

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করে রঘুবটী গ্রাম পঞ্চায়েতের প্রধান অচিন্ত কুমার রায় জানান, সব রকম অনুমতি নিয়ে তবেই গাছ কাটানোর কাজ চলছলছে,তাকে কালিমালিপ্ত করার জন্য কেউ বা কারা এই ধরনের মিথ্যা অভিযোগ তুলেছে। গাছ কাটার জন্য তাঁর কাছে সব কাগজপত্র রয়েছে। পাশাপাশি গোঘাট- ১ নম্বর ব্লক সভাপতি মৃণাল আলু জানান, অভিযোগটা তাঁর কানেও এসেছে, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});