Headlines
Loading...
বর্ধমানে বিনিয়োগকারীদের আরও সচেতন করতে অভিনব কর্মশালা

বর্ধমানে বিনিয়োগকারীদের আরও সচেতন করতে অভিনব কর্মশালা


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ  ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট এডভাইজার এসোসিয়েশনের (ICAA) পক্ষ থেকে বিনিয়োগকারীদের জন্য এক অভিনব প্রয়াস গ্রহন করা হল। মঙ্গলবার বর্ধমান ভবনে এই উপলক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে  অর্থাৎ যারা এজেন্ট রয়েছেন তাদেরকে নিয়েই ছিল মূলত এই কর্মশালা।

সংগঠনের সম্পাদক গৌতম কর্মকার জানান,কেন্দ্রীয় সরকার যে ডিজিটাল ইন্ডিয়ার পদক্ষেপ নিয়েছে তার সঠিক প্রয়োগের মাধ্যমে কি ভাবে প্রতারকদের হাত থেকে সাধারন মানুষ এবং ফাইন্যান্স ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত জনগন নিজেদেরকে রক্ষা করবেন সেই বিষয়ে এদিন প্রশিক্ষণ দেওয়া হয়। যে সব ব্যাক্তি ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের যেমন শিক্ষার দরকার আছে, পাশাপাশি  যারা বিনিয়োগকারী তাদেরও বিশেষ কিছু বিষয়ে শিক্ষার প্রয়োজন রয়েছে। আজ সাধারণ মানুষ ডিজিটালাইজেসনের সুবিধা পাচ্ছেন। সকলকে এর আওতায় আসতে হবে। ইদানিং প্রায়ই শোনা যাচ্ছে প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন সাধারন গ্রাহক। হ্যাকার ব্যাঙ্কে থাকা টাকা উধাও করে দিচ্ছেন। গৌতম বাবু জানান, এদিনের  কর্মশালা থেকে সাধারন মানুষের টাকা কি ভাবে সুরক্ষিত রাখা যায় সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে। তিনি আরও বলেন, ২০১২ সাল থেকে ইস্টার্ন ইন্ডিয়াতে যেসব চিটফান্ড গুলি প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে এই সংগঠন আইনি প্রক্রিয়া চালিয়ে আসছেন। একই সঙ্গে মানুষকে আরও বেশি সচেতন হতে বারবার উদ্যোগ গ্রহন করেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});