
ফোকাস বেঙ্গল ডেস্ক,আরামবাগঃ মিষ্টি খাওয়ানোর নাম করে দোকানের মধ্যে ডেকে এনে এক নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের শ্রীরামপুর গ্রামে। ঘটনার পর নির্যাতিতা নাবালিকার পরিবারের পক্ষ থেকে খানাকুল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম দিলিপ ঘোষ। যদিও মঙ্গলবার বিকেল পর্যন্ত অভিযুক্ত বাক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়িতে কিছু অতিথি আসায় মিষ্টি কিনতে পাড়ার একটি দোকানে যায় মেয়েটি। সেই সময় দোকানে অন্য কোন খদ্দের না থাকায় নাবালিকা মেয়েটিকে একা পেয়ে দিলিপ ঘোষ নামে ওই দোকানের মালিক তাকে ভিতরে ঢুকিয়ে শারীরিক অত্যাচার ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এর পর ঘটনা জানাজানি হতেই নাবালিকার মা ও জ্যেঠিমা দিলিপের বাড়িতে গিয়ে প্রতিবাদ করেন। এতে অভিযুক্ত দিলিপ উল্টে তাদেরই গালিগালাজ ও হুমকি দেয়। সোমবার সকালে দিলিপ ফের নাবালিকার পরিবারের লোকেদের হুমকি দিয়ে বলে যায় যায়, যদি এই ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হয় তাহলে তাদের প্রানে মেরে ফেলবে বলে অভিযোগ। এর পরেই স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে বিষকজন।জানান মেয়েটির বাড়ির লোকজন। তিনিই নির্যাতিতা ও তার পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে খানাকুল থানায় অভিযোগ জানাতে যান ।
