Headlines
Loading...
বিয়ের দিনেই নাবালিকার বিয়ে রুখল কাটোয়া প্রশাসন

বিয়ের দিনেই নাবালিকার বিয়ে রুখল কাটোয়া প্রশাসন


গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ আজই ছিল বিয়ের দিন। বাড়িতে বিয়ের তোরজোড়ও চলছিল জোরকদমে।কিন্তু আচমকাই বিয়ে বন্ধ করে দেওয়া হল প্রশাসনের তৎপরতায়। ঘটনা কাটোয়া পৌরসভার সার্কাস ময়দান এলাকার। মহকুমাশাসক সৌমেন পালের তৎপরতায় এক নাবালিকার বিয়ে রদ করা হল শুক্রবার। প্রশাসন সূত্রে জানা গেছে, ওই নাবালিকা কাটোয়া ডি ডি সি গার্লস বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী। 

এদিন নাবালিকার বিয়ের অনুষ্ঠানের খবর কাটোয়া মহকুমাশাসকের কানে পৌঁছে যায়। অতি দ্রুততার সঙ্গে প্রশাসনিক পর্যায়ে যোগাযোগ করে কন্যাশ্রী প্রকল্পের ডিভিশনাল ডাটা ম্যানেজার প্রসূন বন্দ্যোপাধ্যায়, কন্যাশ্রী সাব ডিভিশনাল নোডাল অফিসার শ্যামলকান্তি দাস এবং চাইল্ড লাইনের প্রতিনিধি সুচেতনা ভট্টাচার্য এর মিলিত একটি টিম নাবালিকার বাড়িতে হাজির হন। সেখানে গিয়ে নাবালিকার বাবা ও মাকে বিয়ে বন্ধ করতে নির্দেশ দেন । পাশাপাশি উপযুক্ত বয়সের আগে নাবালিকার বিয়ে কেন অবৈধ এবং নাবালিকার পক্ষে কতটা ক্ষতিকর তাও বোঝান ছাত্রীটির পরিবারের সদস্যদের। মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত যাতে ছাত্রীটির বিয়ে না দেওয়া হয় তাও বোঝানো হয় ছাত্রীর পরিবারকে। এছাড়া কন্যাশ্রী প্রকল্প সম্পর্কেও তাদের সম্যক ধারণা দেওয়া হয়। নাবালিকার বাবা সেখ মুস্তাক আলি ও মা সাহানারা বেগম মুচলেকা দিয়ে জানান মেয়ের বয়স ১৮বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না। এবং যাতে সে পড়াশোনা চালিয়ে যেতে পারে সে ব্যাপারেও আশ্বাস দেন তারা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});