Headlines
Loading...
বর্ধমান হাসপাতাল ক্যাম্পাসে চালু হল ঠাণ্ডা পানীয় জল প্রকল্পের

বর্ধমান হাসপাতাল ক্যাম্পাসে চালু হল ঠাণ্ডা পানীয় জল প্রকল্পের


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ লায়ন্স ক্লাব অফ বর্ধমান এর উদ্যোগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হল ঠাণ্ডা পানীয় জল প্রকল্পের। বৃহস্পতিবার এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা হাসপাতাল রোগী কল্যান সমিতির চেয়ারম্যান স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার ডাঃ উৎপল দাঁ, লায়ন্স ক্লাব অফ বর্ধমান এর পদাধিকারী গন। যদিও সমিতির অন্যতম সদস্য তথা স্থানীয় ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলার সুশান্ত প্রামাণিককে এই অনুষ্ঠানে আমন্ত্রন না জানানোয় বিতর্ক সৃষ্টি হয়। 

মন্ত্রী জানিয়েছেন, দূর দুরান্ত থেকে চিকিৎসার জন্য আসা রোগীর পরিজনেরা এখন থেকে হাসপাতাল চত্বরেই ঠাণ্ডা বিশুদ্ধ পানীয় জল খেতে পাবেন। এর ফলে বাইরে থেকে টাকা দিয়ে জল কেনার প্রয়োজন পরবে না। মন্ত্রী এও জানিয়েছেন, সম্পদ তৈরি হয় মানুষের বাবহারের জন্য, সুবিধার জন্য। তাই সেই সম্পদ রক্ষার দায়িত্ব সকলের। এদিন লায়ন্স ক্লাব অফ বর্ধমান এর সেবা মূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});