ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:আগামী ১২মার্চ থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। আর তার আগে জীবনের প্রথম বড় পরীক্ষার প্রস্তুতি কোন পর্যায়ে আছে তা দেখে নেবার সুযোগ পেয়ে গেলো ছাত্রছাত্রীরা। রবিবার এই অভিনব উদ্যোগ নিল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এবং বর্ধমান সদর উত্তর ও দক্ষিণ মহকুমার মোট প্রায় ১০০টি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মাধ্যমিকের মক টেষ্ট করা হল।বর্ধমান বিদ্যার্থী গার্লস হাইস্কুলে এদিন বর্ধমান সদর উত্তর ও দক্ষিণ মহকুমার প্রায় ১০০ টি স্কুলের মোট প্রায় ৩০০ ছাত্রছাত্রী এই মক টেষ্টে অংশ নিয়েছে। এছাড়াও কাটোয়া শহরেও প্রায় ২০ স্কুলের ৮০ জন ছাত্রছাত্রী এই মক টেষ্টে বসেছে।
নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার সম্পাদক সুদীপ্ত গুপ্ত জানিয়েছেন, আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য এখন ছাত্রছাত্রীদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। ছাত্রছাত্রীদের মধ্যে জীবনের বড় পরীক্ষার এই ভীতি দূর করতে এবছরই প্রথম তাঁরা এই মক টেষ্টের আয়োজন করেছেন।মাধ্যমিকের ধাঁচেই এদিন অংক ও ইতিহাস এই দুটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।
সুদীপ্তবাবু জানিয়েছেন, সারাবছরই তাঁরা নিখরচায় ছাত্রছাত্রীদের গাইড দিয়ে থাকেন।তবে এই মক টেস্টের ফলে ছাত্রছাত্রীরা নিজেদের অবস্থান আরও ভালোভাবে বুঝতে পারবে। তিনি জানান, আগামী ১২ দিনের মধ্যে এই পরীক্ষার ফলাফল ছাত্রছাত্রীরা জানতে পারবে। কোথায় কোনো ত্রুটি থাকলে তা তারা সংশোধনও করে নিতে পারবে।

ছবি - সুরজ প্রসাদ