Headlines
Loading...
ডিভিসির লকগেট ভেঙে অবাধে বেড়িয়ে যাচ্ছে চাষের জল, ক্ষতির আশঙ্কায় গলসির চাষিরা

ডিভিসির লকগেট ভেঙে অবাধে বেড়িয়ে যাচ্ছে চাষের জল, ক্ষতির আশঙ্কায় গলসির চাষিরা


ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি:গলসির ১ নং ব্লকে ডিভিডির লকগেট ভেঁঙে হু হু করে বেরিয়ে যাচ্ছে জল। চরম বিপাকে পড়েছেন ভাসাপুর,পুরসা সহ বেশ কয়েকটি গ্রামের চাষীরা।টানা চারদিন ধরে ভাঙা গেট দিয়ে লাগাতার চাষের জল বেরিয়ে যাচ্ছে জেনেও কর্তৃপক্ষের কোনো হুশ নেই বলে অভিযোগ গলসির ১ নং ব্লকের বিভিন্ন গ্রামের চাষিদের। শনিবার তারা লকগেটে জড়ো হয়ে বিক্ষোভও দেখায় বলে জানা গেছে। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন,গত শুক্রুবার রাতে পাশের ক্যানেল লক করে জলের উচ্চতা বাড়িয়ে অন্যদিক দিয়ে পাস করানোর ব্যবস্থা নেওয়া হয়েছিল।এরফলে জল মাঠে নামার কথা থাকলেও সারা রাত জেগে জল পায়নি চাষিরা বলে জানান তারা। কোনোরকম জল বের হয়নি বলে জানান খুরাজ, ভাসাপুর, ও পুরসার চাষীরা। দুইদিন আগে থেকে তারা মৌখিক ভাবে কর্তৃপক্ষকে জানিয়েও কোন সুরাহা হয়নি বলে জানান স্থানীয় চাষিরা।


মীর পিয়ার আলি, সেখ আব্দুল রাজ্জাক, সেখ আব্দুল সালেক সহ অনেক চাষীরা জানিয়েছেন, চারপাঁচ দিনে আগে জল ছাড়ার সময় গেট ঠিক ছিল। মেন গেট ওঠানো নামানো করার  সময় চেন ছিঁড়ে সেফটিক লকের  ঢালাই  ভেঁঙে বেড়িয়ে গিয়ে বিপত্তি বলে জানা তারা।
চাষীরা জানান, যে পরিমানে জল দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না। অল্প জল দিয়ে গেট লক করে জলের উচ্চতা বাড়াতে হচ্ছে। ফলে পুরানো লক গেটগুলিতে জলের চাপ বেশি পরছে। এছাড়া ওই চাষিদের অভিযোগ, ডিভিডির লকগেটে কর্মরত কর্মীরা সঠিক ভাবে ডিউটি করছে না। তারা ভাড়া করা লোক দিয়ে দায় সারছেন। কর্মীরা একশো টাকা দিয়ে লোকল লোকদের কাজের দায়িত্ব দিয়ে চলে যান বলে অভিযোগ। অনভিজ্ঞ লোকেরা গেট তোলাতুলি করতে গিয়ে লক গেটের  তার ছিড়ে দিচ্ছে। এর ফলেই বিপত্তি বাড়ছে বলে জানান তারা।এই সমস্যার কথা স্থানীয় ভারপাপ্ত আধিকারিকে ফোন করে জানিয়েওছেন চাষিরা। 
গলসি ১ নং ব্লকের তৃনমুল ব্লক সভাপতি জাকির হোসেন বলেন, এলাকার চাষিরা তাকে কাল ফোন করে জানিয়েছিল। তারপর তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। আজ দুর্গাপুর থেকে মিস্ত্রি এসে মেরামতের কাজ শুরু করা হবে বলে জানান জাকির বাবু। পোতনা -পুরসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মীর আসরফ আলি জানান, চাষিরা তাদের সমস্যার কথা পঞ্চায়েতে জানিয়েছেন। তারা বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে এনেছেন। খুব শিঘ্রই সারাই কাজ শুরু করা হবে। এছাড়াও অন্যান অভিযোগ খতিয়ে দেখে ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও  চাষিদের জানান তিনি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});