Headlines
Loading...
পূর্ব বর্ধমান জেলা জুড়ে পরিবহণে নজরদারি অভিযান অব্যাহত

পূর্ব বর্ধমান জেলা জুড়ে পরিবহণে নজরদারি অভিযান অব্যাহত


ফোকাস বেঙ্গল ডেস্ক পূর্ব বর্ধমান:পূর্ব বর্ধমান জেলা জুড়ে পরিবহণ ব্যবস্থায় বৃহস্পতিবারের পর নজরদারি অভিযান চালানো হল শুক্রবারেও। পুলিশ ও পরিবহণ দপ্তরের কর্মীরা এদিনও যৌথভাবে এই অভিযান চালায়। বর্ধমান শহর সহ জেলার কালনা -কাটোয়া প্রভৃতি জায়গাতেও অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন 
জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল। তিনি জানান,অবৈধভাবে বাসের ছাদে যাত্রী তোলা, গাড়ির কাগজপত্র ঠিক না থাকা, রিসোল টায়ার ব্যবহার করা প্রভৃতি বিষয়ে একাধিক ত্রুটি থাকার কারণে এদিন ৪০ টিরও বেশি গাড়িকে আটক করা হয়েছে। 

প্রসঙ্গত, মুর্শিদাবাদের দৌলতাবাদে সম্প্রতি বাস দুর্ঘটনার জন্য বাসের ড্রাইভারের মোবাইল ফোনে কথা বলাকেই দায়ী করা হয়েছে ওই বাসের আহত যাত্রীদের পক্ষ থেকে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে'সেফ ড্রাইভ সেভ লাইভ' স্লোগান সহ পরিবহণ দপ্তরের নিয়মবিধি ঠিকমত মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে জানিয়েছেন পুলিশ সুপার। 

এর আগে বৃহস্পতিবারও বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় ও জাতীয় সড়কে অভিযান চালিয়ে বেআইনী যাত্রী পরিবহণ, গাড়ি চালানো অবস্থায় মোবাইল ও হেডফোন ব্যবহার এবং হেলমেট না পড়ার জন্য ২০ টি বাস, ৫০ টি বাইক ও ১৫ টি ছোটগাড়ির চালককে জরিমানা করা হয়। ১ মাসের জন্য সাসপেন্ড করা হয়  ১২ টি বাইক চালকের লাইসেন্সও। এই অভিযান চালানো হয় ডিএসপি ট্রাফিক প্রদীপ মন্ডল ও ওসি ট্রাফিক চিন্ময় ব্যানার্জীর নেতৃত্বে। পুলিশ সুপার জানিয়েছেন, এই অভিযান আগামী দিনেও সমানভাবেই  চলবে। 
                                                                                                           ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});