Headlines
Loading...
গলসির মহড়া গ্রামে তৈরি হচ্ছে জেলা পঞ্চায়েত প্রশিক্ষন ও সম্পদ কেন্দ্র।

গলসির মহড়া গ্রামে তৈরি হচ্ছে জেলা পঞ্চায়েত প্রশিক্ষন ও সম্পদ কেন্দ্র।


ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি:পুর্ব বর্ধমান জেলার গলসি ২ নং ব্লকের আদ্রা গ্রাম পঞ্চায়েতের অধিনে মহড়া গ্রামে তৈরি হচ্ছে জেলা পঞ্চায়েত প্রশিক্ষন ও সম্পদ কেন্দ্র। এই কেন্দ্র চালু হলে জেলার বিভিন্ন পঞ্চায়েতের মানুষ ও কর্মীরা ওই প্রশিক্ষন কেন্দ্র থেকে সরাসরি প্রশিক্ষন নিতে পারবে।ভবনটির নির্মাণের কাজ বর্তমানে প্রায় শেষের মুখে। দ্রুত গতিতে চলছে বাকি থাকা কিছু কাজ। কাজ শেষ হলেই খুব শিঘ্রই চালু হবে ওই প্রশিক্ষন কেন্দ্র বলে জানান গলসি- ২ ব্লকের তৃনমূল যুব সভাপতি সুজন মন্ডল।
উল্লেখ্য,২০১৫সালের ২৮ শে জুলাই এই প্রশিক্ষণ কেন্দ্রের শিলান্যাস করেছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জ্জী। মহড়ার বাসিন্দা তৃনমুল কর্মী পরিমল রায় বলেন, ওই জায়গাটি জনৈক ব্যাক্তি বহু পুর্বে দান করেছিলেন। বিগত বাম সরকারের আমলে এই জায়গাটির কোন উন্নয়ন হয়নি। বিল্ডিং তৈরি হয়ে অবহেলায় পরে ছিল এতদিন। বর্তমানে ওই জায়গাটিতে একটি পঞ্চায়েত প্রশিক্ষন ও সম্পদ কেন্দ্র হওয়ায় এই ব্লক সহ পাশাপাশি এলাকাগুলির মানুষের অনেক উপকার হবে।তাছাড়া বিভিন্ন এলাকার মানুষ এসে ওই কেন্দ্র থেকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার বিষয়ে সহযোগিতা পাবেন।ফলে তাদের এলাকার গুরুত্ব বেড়ে যাবে। এলাকার অর্থনীতির পরিবর্তন হবে।স্বাভাবিকভাবেই
পঞ্চায়েত প্রশিক্ষন ও সম্পদ কেন্দ্র তৈরির ফলে আদ্রা অঞ্চলের মানুষ খুশি।





(adsbygoogle = window.adsbygoogle || []).push({});