Headlines
Loading...
দাঁইহাট পুরসভার ৪জন সিপিএম কাউন্সিলার তৃণমূলে,মঙ্গলবার অনাস্থা

দাঁইহাট পুরসভার ৪জন সিপিএম কাউন্সিলার তৃণমূলে,মঙ্গলবার অনাস্থা


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:দাঁইহাট পুরসভার ৪জন সিপিএম কাউন্সিলার যোগ দিলেন তৃণমূলে। ১৪ আসন বিশিষ্ট এই পৌরসভায় এতদিন ছিল ৪জন তৃণমূল কাউন্সিলার। সিপিএম থেকে ৪জন কাউন্সিলার তৃণমূলে যোগ দেওয়ায় শাসকদলের কাউন্সিলারের সংখ্যা দাঁড়ালো ৮। সিপিএমের ৪। শুক্রুবার বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে এক সাংবাদিক সম্মেলনে দলত্যাগী সিপিএম কাউন্সিলারদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মন্ত্রী তথা পূর্ব বর্ধমানের দলীয় পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি মন্ত্রী স্বপন দেবনাথ,সভাধিপতি দেবু টুডু,উত্তম সেনগুপ্ত,উজ্জ্বল প্রামানিক সহ দলের অনান্যরা। আগামী মঙ্গলবার দাঁইহাট পুরসভার অনাস্থা আনা হবে বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস।
অন্যদিকে সিপিএমের জেলা সভাপতি অচিন্ত্য মল্লিক জানিয়েছেন,গত কয়েকদিন ধরেই তৃণমূল নেতারা তাদের কাউন্সিলারদের হুমকি,ভয় দেখাচ্ছিল।ভয় দেখিয়েই জোর করে এদের দলে টেনেছে।
                                                                                                          ছবি - সুরজ প্রসাদ   










(adsbygoogle = window.adsbygoogle || []).push({});