Headlines
Loading...
বর্ধমানের রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ বিদ্যালয়ের প্রশংসায় জেলাশাসক

বর্ধমানের রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ বিদ্যালয়ের প্রশংসায় জেলাশাসক

ফোকাস বেঙ্গল ডেস্ক পূর্ব বর্ধমান:রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া আদর্শ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক) ঘুরে দেখে অভিভূত হলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। স্কুল পরিদর্শনের পর জেলাশাসক জানান, স্কুলের সামগ্রিক পরিকাঠামো সহ পড়াশোনার মান এতটাই উন্নত যে বেসরকারি যে কোনও নামী-দামী স্কুলকে অনায়াসে টেক্কা দিতে পারে এই আদর্শ বিদ্যালয়। তিনি জানান,স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে তিনি দেখেছেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার পাশাপাশি আইএএস কিংবা জয়েণ্টের মত পরীক্ষাগুলির ক্ষেত্রেও এই স্কুলের ছাত্রছাত্রীরা অনেকটাই এগিয়ে রয়েছে।জেলাশাসকের সঙ্গে এদিন ছিলেন স্কুলের প্রশাসনিক অভিভাবক তথা মেন্টর শারদ্বতি চৌধুরীও। মূলত উত্তরণ প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই শুক্রবার স্কুল পরিদর্শনে যান জেলাশাসক। এদিন তিনি স্কুলের উদ্যানটিও ঘুরে দেখেন। ছাত্রছাত্রীরা তাঁকে জানায় বাগানটিও স্কুলের পড়ুয়াদের হাতেই তৈরী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});