Headlines
Loading...
ডেঙ্গু নিয়ে বর্ধমানের রাজপথে বাউলশিল্পীরা।

ডেঙ্গু নিয়ে বর্ধমানের রাজপথে বাউলশিল্পীরা।



ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:শুক্রবার ডেঙ্গু নিয়ে বর্ধমানের রাজপথে প্রচারে নামল বাউলশিল্পীরা। সারাবাংলা অমৃত বাউল লোকগান প্রসার সমিতির উদ্যোগে শুক্রবার প্রায় জনা কুড়ি বাউলশিল্পী নিজেদের রচিত গান দিয়েই বর্ধমান স্টেশন, কার্জনগেট, পার্কাসরোড মোড় সহ সমগ্র কোর্ট কম্পাউন্ড চত্বরে সচেতনতা মূলক প্রচার করেন।শিল্পীরা জানিয়েছেন,গান দিয়ে প্রচারে মানুষের ব্যপক সাড়া পাওয়া যায়, তাছাড়া একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষদেরও সচেতন করার এক অন্যতম মাধ্যম এই বাউল গান, তাই তাদের এই উদ্যোগ। এদিন গানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা পদ্ধতি, সরকার কর্তৃক গৃহীত কর্মসূচী ও নিজেদের কর্তব্য সবই তুলে ধরা হয়। অমৃত বাউল লোক গান প্রসার সমিতির রাজ্য সম্পাদক মনি মোহন দাস জানান, আগামী রবিবার কোচবিহারে ৫০০০ বাউল শিল্পীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা নিয়ে জমায়েত করবেন।
                                                                                                                   ছবি - সুরজ প্রাসাদ


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});