Headlines
Loading...
নন্দকুমারে স্বামী পরিত্যক্তা মহিলাকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার যুবক।

নন্দকুমারে স্বামী পরিত্যক্তা মহিলাকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার যুবক।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব মেদিনীপুর : স্বামী পরিত্যক্তা এক মহিলাকে একা  পেয়ে ঘরে ঢুকে ধর্ষণ করলো এক  যুবক।এই ঘটনায় ধর্ষিতা মহিলার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার কল্যানচকের বাসিন্দা শেখ রাজেশ আলি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নন্দকুমার থানার পুলিশ। আজ অভিযুক্তকে তমলুক আদালতে পেশ করা হয়েছে। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে সুযোগ বুঝে একা পেয়ে গত মঙ্গলবার রাতে জল খেতে চাওয়ার অছিলায় রাজেশ আলী ওই মহিলার ঘরে ঢুকে ধর্ষণ করে। মহিলার সঙ্গে সেই সময় তার শিশুপুত্র ছিল। মহিলার চিৎকারে ওই শিশুটিকে রাজেশ মারধর করে রীতিমতো হুমকি দিয়ে যায় যে এই ঘটনার কথা কাউকে জানালে মহিলাকে খুন করবে সে। এর পর রাজেশ পালিয়ে যায়। বুধবার মহিলাটি পুলিশে আভিযোগ জানান। পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে রাজেশকে গ্রেপ্তার করে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার মান্দারগেছিয়া গ্রামে।  




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});