ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃ আর মাত্র কটা দিন,ঢাকে কাঠি পড়লো বলে। আপামর বাঙালি তাই এখন ব্যাস্ত পুজোর দিনগুলোতে নিজেকে আর তার সাথে নিজের সাজ পোশাকের বৈচিত্রে একে অপরকে টেক্কা দেওয়ায় । তাই রীতিমতো বাজার ঘুরে নিত্য নতুন ডিজাইনের পোশাক,অলংকার কেনার হিড়িক পরে গেছে বাঙালি নারী পুরুষদের মধ্যে। এরই মাঝে যদি এমন হয়,দশ জায়গায় না ঘুরে একই ছাদের তলায় একেবারে নতুন এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ী,চুড়িদার,কুর্তি,লেহেঙ্গা,প্লাজো,গাউন সহ নানান রকমের চোখ ধাঁধানো অলংকারের সম্ভার হাতের কাছে পেয়ে যাওয়া যায় তাহলে তো কথাই নেই। হ্যা , এমনি একটি প্রদর্শনী শুরু হতে চলেছে পশ্চিম বর্ধমানের শিল্প শহর দুর্গাপুরে।
নাম - "স্টাইলো ২০১৭।"
কলকাতার পি আর আর সার্ভিসেস এর উদ্যোগে দুর্গাপুরের সিটি সেন্টারে মাঙ্গলিক ব্যাঙ্কোয়েট হলে আগামী ২ - ৩ সেপ্টেম্বর বসবে এই প্রাক পুজো এক্সিবিশন কাম সেল - 'স্টাইলো'। সংস্থার পক্ষ থেকে পারশ মুখার্জী,রূপ সিনহা ও রাখি মুখার্জী জানিয়েছেন, এই উদ্যোগ তাদের পক্ষ থেকে এবছরই প্রথম। ফ্যাশন ও লাইফস্টাইল এর সঙ্গে যুক্ত প্রায় ২০ থেকে ২৫ জন ডিজাইনার তাদের প্রস্তুত করা চোখ ধাঁধানো,মন মাতানো সব সাজ পোশাকের ডালি নিয়ে হাজির হবেন এই প্রদর্শনীতে। এই প্রদর্শনীর মঞ্চ প্রস্তুত করা হচ্ছে সেই সব ডিজাইনার,ম্যানুফ্যাকচারদের জন্য যারা তাদের শিল্পনৈপুণ্যের মাধ্যমে তৈরী সামগ্রী এক ছাদের তলায় প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। পাশাপাশি খুব সহজেই সরাসরি একটা বিপুল সখ্যক গ্রাহকের পছন্দ ও চাহিদা সম্পর্কেও জানতে পারবেন তাঁরা।
উদ্যোক্তাদের বক্তব্য ও লক্ষ্য - বিশ্বজুড়ে আধুনিক স্টাইলের ডিজাইন ও আবেদন মিশ্রিত পোশাকের সঙ্গে সাবেকিয়ানার মেলবন্ধনে ভারতীয় সাজ পোশাকের সম্ভার মানুষের সামনে তুলে ধরা।
রাখি মুখার্জী জানিয়েছেন,'স্টাইলো' কেবলমাত্র একটি প্রদর্শনী নয়,এবারের পুজোকে আরও আধুনিক ও স্টাইলিশ করে তুলতে কলকাতা,দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের নামকরা ডিজাইনারদের আকর্ষণীয় সাজ পোশাকের সম্ভার আপনাকে একটু হলেও 'স্পেশাল' করে তুলবে।
সংস্থার আরেক কর্ণধার রূপ সিনহা প্রতিবেদককে জানিয়েছেন - স্টাইলো' ২০১৭ দুর্গাপুর এর উল্লেখযোগ্য কয়েকজন অংশগ্রহণকারী ডিজাইনারের নাম।
কলকাতার মনের সাঁঝবাতি বুটিক, রকসান্দা ,অনামিকা শিল্প নিকেতন,কস্তুরী বুটিক, টাইনস, নকশানগর,টেগোর বুটিক,সেলিস বুটিক। বোলপুরের সূচসুতো বুটিক, বর্ধমানের বসাক শাড়ী হাউস সহ আরও বেশ কিছু নামকরা সংস্থা হাজির থাকবে স্টাইলো' ২০১৭ দুর্গাপুর এ।
তাই এবারের পুজোকে আরো আধুনিক ও আকর্ষণীয় করে তুলতে কেবল পোশাকই নয়,এই প্রদর্শনীতে যোগদানকারী ডিজাইনারেরা হাজির করছে মন মাতানো রূপ সজ্জার সব সরঞ্জাম। হাজার মানুষের ভিড়েও নিজেকে স্বতন্ত্র করে সকলের দৃষ্টির গোচরে আনতে আপনাকে তাই আসতেই হবে "স্টাইলো - ২০১৭ দুর্গাপুর" এ।


