Headlines
Loading...
কালনায় অগ্নিদগ্ধ হয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়া। গ্রেপ্তার এক।

কালনায় অগ্নিদগ্ধ হয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়া। গ্রেপ্তার এক।

পল্লব ঘোষ,কালনা: কালনা শহরের নেপপাড়া এলাকায় অগ্নিদগ্ধ হয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়া। নাম শান্তি দাস (৫৮)।অভিযোগ যে ভাইয়ের কাছে তিনি থাকতেন সে ও তাঁর পরিবারের হাতে অত্যাচারিত হয়েই শান্তি দেবী আত্মঘাতী হয়েছেন। এই ঘটনায় পুলিশ প্রৌঢ়ার ভাই বিকাশ দাসকে গ্রেপ্তার করেছে। কিন্তু আত্মঘাতীর তত্ব মানতে চাননি প্রতিবেশীরা ও পাশেই বসবাসকারী বাসিন্দা শান্তিদেবীর আর এক ভাই বিশ্বজিৎ দাস।
কালনা থানার ওসি প্রনব বন্দ্যোপাধ্যায় বলেন অভিযোগের ভিত্তিতে বিকাশ দাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে কালনা শহরের নেপপাড়া এলাকার বাসিন্দা অবিবাহিত শান্তি দাস তাঁর ভাই বিকাশ দাসের বাড়িতে দীর্ঘদিন ধরেই থাকতেন। অভিযোগ বিকাশ দাস ও তাঁর স্ত্রী মিতা দাস মাঝে মাঝে শান্তিদেবীকে মারধর ও নানা ভাবে অত্যাচার করত। শুক্রবার সন্ধ্যার পর প্রতিবেশীরা শান্তিদেবীর চিৎকার ও কান্নার আওয়াজ শুনতে পান। এমনকি শনিবার সকালের পর থেকেও কোন সারা পাওয়া যায়নি। সন্ধ্যায় হঠাৎ বিকাশ দাস ও তাঁর পরিবারের লোকেরা জানায় শান্তিদেবী নিজেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় বাসিন্দারা বিকাশবাবুকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।বিকাশ দাসের  স্ত্রী মিতা দাস পলাতক। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});