Headlines
Loading...
পূর্বস্থলী-২ ব্লকে কৃষি সমবায় উন্নয়ন সমিতি প্রতিনিধি নির্বাচনে জয়ী হল তৃণমূল।

পূর্বস্থলী-২ ব্লকে কৃষি সমবায় উন্নয়ন সমিতি প্রতিনিধি নির্বাচনে জয়ী হল তৃণমূল।

পল্লব ঘোষ,কালনা:পূর্বস্থলী-২ ব্লকের নিমদহ-পাটুলি পঞ্চায়েতের অন্তর্গত কৃষি সমবায় উন্নয়ন সমিতি প্রতিনিধি নির্বাচনে জয়ী হল তৃণমূল। এদিন সকাল থেকেই এই নির্বাচনকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ছিল এলাকায়। ছিল পুলিশ মোতায়েন। একতরফা ভাবে  ৫৬টি আসনের মধ্যে ৫৪টি আসনে তৃণমূল প্রতিনিধিরা জয়লাভ করে। যদিও বামপন্থী নেতৃত্বদের দাবি ভোট শুরু হবার কিছুক্ষন আগে পুলিশের সামনেই ভোট কেন্দ্রের দখল নেয় তৃণমূল কর্মীরা। 
রবিবার উখড়া নরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে পূর্বস্থলী-২ ব্লকের উখড়া, নওপাড়া, সারাংপুর, দফরপোতা, যোগেশ্বরপুর ৫টি গ্রামের কৃষি উন্নয়ন সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচন করা হয়। বামপন্থী ও তৃণমূল সমর্থিত প্রতিনিধিরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তৃণমূল সমর্থিত প্রার্থীরা ৫৬টি আসনের মধ্যে ৫৪টি আসনে জয়লাভ করে।
এলাকার সিপিএম নেতা তথা এলাকার বিধায়ক প্রদীপ সাহা বলেন, প্রশাসনকে কাজে লাগিয়ে শাসক দল ভোট করিয়েছে। ভোটের নামে  প্রহসন হচ্ছে বুঝতে পেরে আমরা সরে দাঁড়িয়েছি।
অন্যদিকে এলাকার তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন,সিপিএম যে সাইনবোর্ড পরিণত হয়েছে এই জয় ফের একবার তা প্রমান করল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});