Headlines
Loading...
রাধাঅষ্টমী উপলক্ষ্যে খুদে রাধাকৃষ্ণকে দেখতে ভীড় কোলাঘাটে।

রাধাঅষ্টমী উপলক্ষ্যে খুদে রাধাকৃষ্ণকে দেখতে ভীড় কোলাঘাটে।

ফোকাস বেঙ্গল ডেস্ক,কোলাঘাট: রাধাঅষ্টমী উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রাধামাধব মন্দিরে কৃষ্ণ সাজো প্রতিযোগীতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগীতায় জেলার পাশাপাশি বাহিরের জেলা থেকে প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহন করে। রাধাকৃষ্ণের যুগলবন্দী  দেখতে বিকেল থেকেই মন্দির প্রাঙ্গনে ভীড় জমিয়ে দূর দূরান্তের মানুষ। রাধাঅষ্টমী উপলক্ষ্যে পূজার্চনার পাশাপাশি কৃষ্ণ সাজো প্রতিযোগীতার ব্যবস্থা করা হয়ে থাকে।
কোলাঘাট রাধামাধব মন্দির কমিটির সদস্য অসীম দাস বলেন, বিগত ১০ বছর ধরে কোলাঘাটের রাধামাধব মন্দির কমিটি উদ্যোগে রাধা অষ্টমী উপলক্ষ্যে কৃষ্ণ সাজো প্রতিযোগীতার ব্যবস্থা করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। শুধু এই এলাকার খুদে রাধাকৃষ্ণরাই প্রতিযোগীতায় অংশগ্রহন করেনি। পাশের জেলাগুলি থেকেও প্রতিযোগীরা অংশগ্রহন করে। প্রতিযোগীতার পাশাপাশি সারা রাত ধরে মন্দির প্রাঙ্গনে পূজার্চনা থেকে গান বাজনার ব্যবস্থা করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});