Headlines
Loading...
মর্মান্তিক দুর্ঘটনায় ছেলের সামনেই প্রাণ হারালেন বাবা।

মর্মান্তিক দুর্ঘটনায় ছেলের সামনেই প্রাণ হারালেন বাবা।

ফোকাস বেঙ্গল ডেস্ক,খড়গপুর : এক মর্মান্তিক দুর্ঘটনায় ছেলের সামনেই প্রাণ হারালেন বাবা। ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকাল থানার ঘোলগেড়িয়া এলাকার। সেলফি তুলতে গিয়ে মোরাম খাদানে পড়ে জলে ডুবে প্রাণ হারালেন খড়গপুর আইআইটির এক অধ্যাপক। ঘটনায় আহত হয়েছে অধ্যাপকের ৯ বছরের  ছেলে।মৃত অধ্যাপকের নাম জয়দীপ ভট্টাচার্য্য। তিনি সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।
ঘটনায় জানা গেছে, রবিবার ছুটির দিনে ছেলে ও মেয়েকে নিয়ে স্থানীয় ঘোলগেড়িয়া এলাকার এক পরিত্যক্ত মোরাম খাদানে বেড়াতে যান খড়্গপুর আইআইটির মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জয়দীপ ভট্টাচার্য । এদিন দুপুরে ছেলে মেয়েকে নিয়ে খাদানের ধারে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে ছেলে পড়ে গেলে তাকে বাঁচাতে খাদানের মধ্যে লাফ মারেন জয়দীপ বাবু। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে দ্রুত ছেলেটিকে উদ্ধার করলেও প্রথমে জয়দীপ বাবুকে খুঁজে পাওয়া যায়নি। পরে তল্লাশি করে খাদানে জমে থাকা জলের তলা থেকে মৃতদেহ উদ্ধার হয়। এদিকে আহত ছেলেটিকে চিকিৎসার জন্য আইআইটির হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে খড়্গপুর টাউন থানার পুলিশ ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});