Headlines
Loading...
মেচেদায় হাইটেনশন বিদ্যুৎ তারে শক খেয়ে তিনজন শিশু অসুস্থ।

মেচেদায় হাইটেনশন বিদ্যুৎ তারে শক খেয়ে তিনজন শিশু অসুস্থ।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব মেদিনীপুর:বাড়ির ছাদের উপর দিয়ে যাওয়া হাইটেনশন বিদ্যুৎ তারে শক খেয়ে তিনজন শিশু অসুস্থ হয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথির মেছোদা বাইপাসের ধারে। 
স্থানীয় সূত্রে জানা গেছে,নিতাই পাত্রের বাড়ির ছাদের উপর দিয়ে হাইটেনশন লাইন গেছে। রবিবার  তিন  শিশু ঐ ছাদের উপর খেলা করছিল। তখনি কোনো ভাবে সেই তারের সঙ্গে সংঘাত হয় তাদের। দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ দপ্তরে জানিয়েও এই সমস্যার কোনো সমাধান হয়নি। যার ফলে আজ তিন জন শিশু আহত হয়েছে বলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে এলাকার বাসিন্দারা। অসুস্থ শিশুদের মধ্যে এক জনকে নিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});