ফোকাস বেঙ্গল ডেস্ক,হলদিয়া: হলদিয়ার মাখনবাবুর বাজারে যাত্রী বিশ্রামগারের চাঙড় ভেঙে আহত হলো এক ব্যাক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য,ব্যাস্ততম শহর হলদিয়ায় প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে। এবং খুব গুরুত্বপূর্ন মাখনবাবুর বাজারের এই বাসস্ট্যান্ডটি। প্রতিদিন বহু যাত্রী বাসে ওঠার জন্য অপেক্ষা করে এখানে। রবিবার যাত্রীরা যখন অপেক্ষা করছিল সেই সময় হঠাৎই চাঙড় ভেঙে পড়ে গুরুতর আহত হয় তাপস ধাড়া নামে এক ব্যক্তি।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিশ্রামাগার টি বাঁশ দিয়ে ঘিরে দেয়। এই ঘটনায় যাত্রীরা প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছে।

