ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃবর্ধমান শহরের কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে রবিবার সহায় সম্বলহীন ৬৫উর্দ্ধ বৃদ্ধ বৃদ্ধাদের জন্য নিখরচায় একটি বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। আশ্রমটির নামকরণ করা হয়েছে 'নবনীড়।' আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ,স্থানীয় বিধায়ক ড.রবিরঞ্জন চট্টোপাধ্যায়,সংসদ মমতাজ সংঘমিতা সহ বর্ধমান পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
এই বৃদ্ধাশ্রম তৈরির অন্যতম রূপকার কাউন্সিলর খোকন দাস বলেন,এলাকার ও শহরের কিছু সহৃদয় মানুষের আর্থিক সহায়তায় এই আশ্রম গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে ৫১জনকে নিয়ে একটি ট্রাস্ট বোর্ড গঠন করা হয়েছে। প্রায় ২কোটি টাকা ব্যায় বরাদ্দ ধরা হয়েছে এই আশ্রম তৈরির জন্য। তিনি বলেন,৬৫ জন অসহায় বৃদ্ধ বৃদ্ধা এখানে নিখরচায় থাকতে পারবেন।
ছবি - সুরজ প্রসাদ 
