Headlines
Loading...
কালনার বেগপুর পঞ্চায়েতের কর্মচারীদের অন্যত্র সরিয়ে দেওয়ার নির্দেশ জেলাশাসকের।

কালনার বেগপুর পঞ্চায়েতের কর্মচারীদের অন্যত্র সরিয়ে দেওয়ার নির্দেশ জেলাশাসকের।

ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃ পূর্ব বর্ধমান জেলার কালনা ১ ব্লকের বেগপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মীকে অন্যত্র সরিয়ে দেওয়ার এক সরকারি নির্দেশিকাকে কেন্দ্র করে তৈরী হয়েছে চাঞ্চল্য। গত ২৪অগাস্ট জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব এই নির্দেশিকা (1173/PAN) জারি করেছেন।একই সাথে এই পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম তদারকি করতে সাময়িক ভাবে বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে।স্বাভাবিকভাবেই এক সাথে সমস্ত কর্মচারীকে অন্যত্র বদলি করার এই নির্দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে কর্মী মহলে। 
জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, বেগপুর পঞ্চায়েতের সরকারি কর্মীদের পরিচয়পত্র সংক্রান্ত বিষয়ে কিছু ত্রুটি থাকার কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে। 
পঞ্চায়েত কর্মীদের একাংশের কাছে জানতে পারা গিয়েছে ,এক নির্মাণ সহায়ককে চাকরিতে যোগদান করতে না দেওয়ার কারণে এই পরিস্থিতি তৈরী হয়েছে।যদিও ওই নির্মাণ সহায়কের বিরুদ্ধে উপ প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে বলে কর্মীদের একাংশ জানিয়েছেন।
এরই মধ্যে জেলাশাসকের নির্দেশিকার বিষয়টি বেগপুর পঞ্চায়েতের উপ প্রধান লক্ষীনারায়ণ সোরেন স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথকে লিখিত ভাবে জানিয়েছেন।উপ প্রধান জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতের সমস্ত সরকারি কর্মীকে তুলে নিয়ে অন্যত্র পোস্টিং করার নির্দেশের পর কার্যত কর্মচারীবিহীন হয়ে পড়েছে গ্রাম পঞ্চায়েত। ফলে এলাকার মানুষ পরিষেবা পেতে সমস্যায় পড়ছেন। সুতরাং মানুষের দ্বারা নির্বাচিত গ্রাম পঞ্চায়েত যদি সাধারণ মানুষকেই পরিষেবা দিতে ব্যর্থ হয়,তাহলে পদ গুলি আঁকড়ে বসে থাকা ঠিক হবে না। তাই বেগপুর পঞ্চায়েতের বিরুদ্ধে এই নির্দেশের প্রতিবাদ জানিয়ে প্রধান,উপ প্রধান সহ সমস্ত সদস্যগণ আগামী ৩০ অগাস্ট নিজ নিজ দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নেবেন। বিধায়ককে লেখা চিঠিতে লক্ষীনারায়ণ বাবু আবেদন করেছেন,এলাকার মানুষের বৃহত্তম স্বার্থে অবিলম্বে এই সমস্যার সমাধান করার। 
উল্লেখ্য,সোমবার সকালেও এই পঞ্চায়েতে কাজকর্ম স্বাভাবিক ছিল। প্রধান শিউলি মল্লিক,উপ প্রধান লক্ষীনারায়ণ সোরেন সহ অন্যান কর্মচারীরা যথারীতি পঞ্চায়েতে আসেন।পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে,নির্মাণ সহায়ক সেখ আতাউরের কাজে যোগদান সংক্রান্ত বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে।  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});