ফোকাস বেঙ্গল ডেস্ক,চন্দ্রকোনা:পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনের ময়দা গ্রামে তৃনমুলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু হয়েছে এক ব্যাক্তির । মৃত ব্যাক্তির নাম তন্ময় কোলে। জানতে পারা গিয়েছে,ব্লক সভাপতি বাপি কুশারী গোষ্টির সাথে মধু কুশারী গোষ্ঠীর সংঘর্ষে মারা যায় তন্ময় কোলে নামে ওই বছর ৪০এর ব্যাক্তি। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

