latest
state
জেলা
প্রতিরক্ষা
রাজ্য
অবশেষে উন্মোচিত হল দিঘায় ভয়াবহ শব্দ দানবের রহস্য।
ফোকাস বেঙ্গল ডেস্ক,দিঘা : অবশেষে উন্মোচিত হল দিঘায় ভয়াবহ শব্দ দানবের রহস্য।বিমান থেকে ফেলা বড়সড় মিশাইলের বিস্ফোরণই এই বিকট শব্দের মূল উৎস্য বলে অসমর্থিত সূত্রে খবর।তবে মিশাইল ফেলার জন্যই যে এমনটা হয়েছে তা এবার একপ্রকার পরিষ্কার হয়ে গিয়েছে।
সোমবার দিঘা থেকে ১২০ নটিকেল মাইল দূরে মাঝ সুমুদ্রে শংকরপুরে মৎস্যজীবিদের জালে উঠে এসেছে সেদিনের বিস্ফরিত একটি মিশাইলের ভাঙাচোরা টুকরো। সমূদ্রতট থেকে সামান্য কিছুটা দূরেই এই মিশাইলের টুকরো উদ্ধার হয়েছে বলে মৎস্যজীবিরা জানিয়েছেন। তবে এই নিয়ে সরকারী ভাবে কোনও প্রকার বিবৃতি এখনও পাওয়া যায়নি।
পরীক্ষামূলক ভাবে মিশাইল ছোঁড়া হলেও তা সমূদ্র তট তথা জনবসতির এত কাছে কেন ফেলা হয়েছিল তা নিয়ে সাধারণ মানুষের মনে ধোঁয়াশা রয়েছে। তাছাড়াও স্থানীয় প্রশাসনকে অন্ধকারে রেখে জনবসতির কাছে মিশাইল পরীক্ষা কেন করা হল তা এখনও পরিষ্কার নয়।
মিশাইল উদ্ধারের বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর কাছ থেকে কোনও রকম উত্তর পাওয়া যায়নি।
উল্লেখ্য, শনিবার সকাল ১১-১০টা নাগাদ পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দিঘা থেকে তাজপুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা। এই বিস্ফোরণের পরেই মৃদু কম্পন অনুভুত হয় গোটা এলাকায়। যার জেরে পর্যটক থেকে শুরু করে প্রশাসনের মধ্যেও আলোড়ন পড়ে যায়। সেই নিয়ে এখনও পর্যন্ত সরকারী স্তরে কোনও বিবৃতি পাওয়া যায়নি জেলা পুলিশের তরফ থেকে।


