ফোকাস বেঙ্গল ডেস্ক,শিলিগুড়ি : বিশ্বজুড়ে দার্জিলিং চায়ের সুনাম রয়েছে। চাহিদাও আছে বিপুল। কিন্তু গত ১২ জুন থেকে যেভাবে দার্জিলিংয়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলন শুরু হয়েছে, তাতে এই আন্দোলন যদি তাড়াতাড়ি বন্ধ না হয়, তবে দার্জিলিং চা উধাও হতে পারে বাজার থেকে।ভারতের বিভিন্ন রাজ্যসহ বিদেশেও প্রচুর পরিমাণে দার্জিলিং চা রপ্তানি হয়ে থাকে। কিন্তু দেড় মাস ধরে বন্ধ রয়েছে দার্জিলিং চায়ের উৎপাদন। ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে শিলিগুড়িসহ দেশের বিভিন্ন স্থানে যে পরিমাণ দার্জিলিং চা মজুত রয়েছে, তাতে আর এক মাস বাজার চাহিদা পূরণ করতে পারে।
উত্তরবঙ্গ চা উৎপাদন সংস্থার উপদেষ্টা প্রবীর শীল, শিলিগুড়িতে বলেছেন, দার্জিলিং চায়ের জোগান কমে আসছে। এই অবস্থা চলতে থাকলে পুজোর আগেই শিলিগুড়ির বাজারে দার্জিলিং চা মিলবে না। তিনি আরও বলেছেন, দার্জিলিংয়ে আন্দোলন শুরু হওয়ার পর থেকে ৮৭টি চা-বাগানে স্বাভাবিক কাজকর্ম বন্ধ রয়েছে। ফলে কোনো বাগানই চা তৈরি করতে পারেনি। যদি আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক হয়, তবেই উৎপাদন শুরু হতে পারে।