ফোকাস বেঙ্গল ডেস্ক: রাজ্য সরকার এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি মেডিক্যাল কলেজ তৈরী করতে চলেছে রাজ্যে৷ বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের অব্যবহৃত নতুন ভবনে এই কলেজ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। জীববিদ্যা নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করা ইচ্ছুক ছাত্র ছাত্রীরা এখানে ভর্তির সুযোগ পাবে।
রাজ্যের যোগ ও ন্যাচারোপ্যাথি কাউন্সিল সূত্রে জানা গিয়েছে , আপাতত ৫০ জনকে নিয়ে কলেজ শুরু করা হবে। সাড়ে চার বছরের কোর্স। পড়া শেষে পড়ুয়ারাদের ব্যাচেলর অফ ন্যাচারোপ্যাথি অ্যান্ড যোগ সায়েন্সেস-এর ডিগ্রিও দেওয়া হবে । হাসপাতালের পরিকাঠামোর উন্নতি ঘটিয়ে সেখানে দু’টি ঘরে ৫০ জন ছাত্রছাত্রীর পড়াশোনার বন্দোবস্ত করা হবে। পাশাপাশি ২৫ শয্যার হাসপাতালও তৈরী করা হবে। এ ছাড়াও মেডিটেশন হল, যোগ অনুশীলনের ঘরেরও ব্যবস্থা থাকছে।

