Headlines
Loading...
দূরপাল্লার ট্রেনে এসি কামরায় আর পাবেন না কম্বল।

দূরপাল্লার ট্রেনে এসি কামরায় আর পাবেন না কম্বল।

ফোকাস বেঙ্গল ডেস্কঃ দূরপাল্লার ট্রেনে এসি কামরায় যাত্রার সময় আরামের দিন শেষ। এসি কামরায় আর দেওয়া হবে না কম্বল। সম্প্রতি সিএজি (কম্পট্রোলার অ্যাকাউন্টস জেনারেল) একটি রিপোর্টে জানিয়েছে ,রেলের পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মাবলী অনুযায়ী, প্রতিমাসে বেডরোলগুলি পরিষ্কার করা উচিত। কিন্তু সেই নিয়ম ঠিক মতো মানা হচ্ছিল না বলে সূত্রের খবর। সিএজি-র পক্ষ থেকে জানা গিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য যে পর্যাপ্ত আউটসোর্সিং প্রয়োজন তা রেলের কাছে নেই। আর সেই জন্যই কম্বল দেওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল।
এক কথায় ট্রেনে যাত্রা করার সময়েই অনেকটা বিশ্রাম হয়ে যায়। কিন্তু এবারে এই আরাম যাত্রাতেই ব্যাঘাত ঘটতে চলেছে বলে ওয়াকিবহাল মহলের মত।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এবার থেকে ট্রেনের বাতানুকূল কামরায় আর কম্বল দেওয়া হবে না। তার পরেই ভারতীয় রেলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বর্তমানে বাতানুকূল কামরাগুলিতে তাপমাত্রা থাকে ১৯ ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এবার থেকে আর কম্বল দেওয়া হবে না, তাই এবার থেকে এসি কামরার তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস করা হবে।
রেলের এক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের থেকে বিছানা ও কম্বল পরিষ্কার করার জন্য বর্তমানে ২২ টাকা করে নেওয়া হয়। কিন্তু কম্বল সমেত পুরো বিছানাটি পরিষ্কার করতে লাগে ৫৫ টাকা। তাই এবার থেকে কম্বল যদি দেওয়া না হয়, তা রেলের পক্ষে লাভজনক হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});